Home I স্বর্ণের দামে ফের রেকর্ড
I - বাংলাদেশ - December 23, 2025

স্বর্ণের দামে ফের রেকর্ড

দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা হয়েছে। দেশের বাজারে স্বর্ণের এত দাম আগে কখনো হয়নি।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ৩ হাজার ৯৬৬ টাকা। তার আগে ২২ ডিসেম্বর ১ হাজার ৫০ টাকা, ১৬ ডিসেম্বর ১ হাজার ৪৭০ টাকা, ১৪ ডিসেম্বর ৩ হাজার ৪৪২ টাকা এবং ১২ ডিসেম্বর ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ১ হাজার ৫০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

ভোটগ্রহণ শেষে ২৯৯ আসনে চলছে গণনা

উৎসবের আমেজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোটগণনা।বৃহস্পতি…