
জরুরি ভিত্তিতে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের নির্দেশ
জরুরি ভিত্তিতে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) তথ্যগত ভুল থাকলে তা সংশোধনে আবেদন করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২ জানুয়ারির আগে সংশ্লিষ্ট উপজেলা ও থানা শিক্ষা অফিসে গিয়ে এই ভুল সংশোধনের আবেদন করতে বলা হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের এনআইডিতে ভুল আছে তাদের জরুরিভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধনেরর জন্য অনুরোধ করা হলো।
ভোটগ্রহণ শেষে ২৯৯ আসনে চলছে গণনা
উৎসবের আমেজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোটগণনা।বৃহস্পতি…





